বড়লেখার সীমান্তবর্তী পাহাড়ী এলাকা থেকে ৭২ বোতল ভারতীয় মদ জব্দ
February 21, 2026,

বড়লেখা প্রতিনিধি : বড়লেখার সীমান্তবর্তী পাহাড়ী এলাকা (উত্তর ডিমাই) ইউনিয়ন মিশন নামক স্থান থেকে ৭২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
২১ ফেব্রুয়ারি শনিবার রাতে বড়লেখা উপজেলার বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধিনস্ত সীমান্তবর্তী পাহাড়ী এলাকায় মাদকবিরোধী প্রতিরোধের বিশেষ অভিযানে বিওসিটিলা বিওপির টহল কমান্ডার নায়েক নুরুল আনোয়ারের নেতৃত্বে সীমান্ত পিলার ১৩৮৫ হতে আনুমানিক ২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ইউনিয়ন মিশন নামক স্থান হতে ভারতীয় ৭২ বোতল মদ মালিক বিহীন অবস্থায় আটক করেন। যাহার আনুমানিক সিজার মূল্য এক লক্ষ আট হাজার টাকা। আইনি কার্যক্রম প্রক্রিয়াধিন।



মন্তব্য করুন