বড়লেখা সীমান্তে ৫২ বিজিবির অভিযানে বিপুল পরিমানে ভারতীয় চা পাতা, জিরা উদ্ধার

February 22, 2026,

স্টাফ রিপোর্টার : বড়লেখা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমানে ভারতীয় চা পাতা, জিরা ও মদ উদ্ধার করেছে ৫২বিজিবি।

২১ ফেব্রুয়ারি শনিবার মধ্য রাতে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের অধিন ৫২ বর্ডার গার্ড বাংলাদেশ বিয়ানীবাজার ব্যাটালিয়ানের নিয়মিত অভিযানে এ সামগ্রী গুলো উদ্ধার করা হয়েছে।

৫২ বর্ডার গার্ড বাংলাদেশ বিয়ানীবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মো: আতাউর রহমান সুজন জানান, শনিবার মধ্যরাতে মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় ১০৮০ কেজি ভারতীয় চা পাতা, ৭০০ কেজি ভারতীয় জিরা ও ৯২ বোতল ভারতীয় ওয়াইন উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় ভারত থেকে এনে তা মজুদ করছিল চুরাকারবারীরা। এ সময় বিজিবি টহলদল ঘটনাস্থলে পৌছালে এ সব মালামাল ফেলে তারা পালিয়ে যায়। পরে উল্লেখিত মালামাল উদ্ধার করে জব্দ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com