আদালতের স্থিতাবস্থার আদেশ অমান্য, বড়লেখায় বিএনপি নেতার বিরুদ্ধে রেলওয়ের ভূমি জবর-দখলের অভিযোগ

February 28, 2026,

আব্দুর রব  : বড়লেখা পৌর বিএনপির ৩নং ওয়ার্ড সভাপতি এবাদুর রহমান এবাদের বিরুদ্ধে একজন লীজ গ্রহীতার স্বত্ত মামলায় আদালতের স্থিতাবস্থা জারিকৃত রেলওয়ের ভূমি জবর-দখল করে মার্কেট নির্মাণের অপচেষ্ঠার অভিযোগ ওঠেছে। লীজ গ্রহীতার সাথে সমঝোতা করে ২০২৪ সালের শুরুতে সরকারি লাখ লাখ টাকা বরাদ্দে উক্ত রেলওয়ের ভূমি ভরাট করে সবজিবাজার স্থানান্তর করেন পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী। চব্বিশ পরবর্তী আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে মেয়র কামরান চলেযান আত্মগোপনে। আর এই সুযোগে বিএনপির প্রভাব দেখিয়ে অন্তত ১০ কোটি টাকার রেলওয়ের ভূমি জবর-দখলের মিশনে নামেন ওয়ার্ড বিএনপি নেতা এবাদ।

এর আগে ২০২৫ সালে একই কায়দা আদালতের স্থিতাবস্থা অমান্য করে তিনি ও তার সহযোগিরা রেলওয়ের ভূমির আরেক লীজ গ্রহীতা সাবেক প্রধান শিক্ষক আব্দুল হান্নানের লীজকৃত ৫১ শতক ভূমি জবর-দখল করে টিনসেট ঘর নির্মাণ ও গাছপালা রোপন করেন। এব্যাপারে লীজ গ্রহীতার ছেলে মঞ্জুরুল হান্নান আদালতে পিটিশিন মামলা (নম্বর-০৯/২৫) করলে আদালত উক্ত ভূমির ওপর স্থিতাবস্থা জারি করেন।

সরেজমিন ও ভোক্তভোগি বড়লেখা পৌরশহরের বারইগ্রাম এলাকার নুরুল ইসলামের স্ত্রী করিমা পারভিনের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বড়লেখা রেলস্টেশনের পশ্চিম-উত্তর দিকের সরকারি খাদ্য গুদামের পশ্চিমের জেএল নং-৬৮, দাগ নং-৩২৫ এর ৪৬ শতক রেলওয়ের ভূমি তার বাবা আব্দুল মতিন কৃষিলিজ নিয়ে ভোগাধিকার করছিলেন। বাবার মৃত্যুর পর উক্ত ভূমি তার ভোগাধিকারে ছিল। কিন্ত হঠাৎ বারইগ্রামের মৃত ফরিজ আলীর ছেলে এবাদুর রহমান এবাদ আমাদের লীজের ভূমি জবদখলের পায়তারা চালালে তিনি তার বিরুদ্ধে স্বত্ত্ব মামলা করেন। মামলা চলমান অবস্থায় ২০২৪ সালের শুরুতে পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী উক্ত ভূমিতে পৌরসভার সবজি বাজার স্থানান্তরের প্রস্তাব দিলে রেলওয়ে কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে তিনি তাতে রাজি হন। এরপর পৌর কর্তৃপক্ষ উক্ত নিচু ভূমিতে সরকারি প্রকল্পে কয়েক লাখ টাকার মাটি ভরাট করে সবজি বাজার চালু করেন। ওই বছরের ৮ মার্চ প্রধান অতিথি হিসেবে তৎকালিন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী শাহাব উদ্দিন সবজি বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কিন্তু চব্বিশের জুলাই-আগষ্ট পট-পরিবর্তনে পৌরমেয়র আত্মগোপন করায় তা জবর-দখলের পায়তারা চালান বিএনপি নেতা এবাদুর রহমান এবাদ ও তার সহযোগিরা। একপর্যায়ে তিনি মাটি ভরাট ও দোকান কোটা তৈরীর মালামাল মজুত করতে থাকেন।

উল্লেখ্য, এবাদুর রহমান এবাদ দীর্ঘদিন ধরে উক্ত ভূমি জোরপূর্বক জবর-দখলের অপচেষ্টায় লিপ্ত থাকায় লিজ গ্রহীতা করিমা পারভীন উক্ত ভূমির ওপর মৌলভীবাজার সহকারি জজ আদালতে (বড়লেখায়) স্বত্ব মামলা (১৪৮/২০১৫) দায়ের করেন। আদালত উক্ত ভূমির ওপর নিষেধাজ্ঞা জারি করেন যা অদ্যাবধি বহাল। কিন্তু বিএনপি নেতা এবাদ দেশের পটপবির্তনের সুযোগে আদালতের স্থিতাবস্থার জারির আদেশ অমান্য করে ২৫ জানুয়ারি উক্ত ভূমিতে টিনসেট ঘর নির্মাণের লক্ষ্যে খুঁটি পুতার ও মাটি ভরাটের কাজ শুরু করলে লীজ গ্রহীতাবাঁধা দিতে গেলে দেশিয় অস্ত্রসস্ত্রে তাকে হত্যার উদ্দেশ্যে তারা হামলা চালায়। এসময় প্রত্যক্ষদর্শীরা তাকে রক্ষা করেন।

করিমা পারভিন জানান, তার বাবা মৃত আব্দুল মন্নান উক্ত ৪৬ শতাংশ ভূমি রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে ৯৯ বছরের স্থায়ী কৃষি লিজ নেন। ৫০-৬০ বছর ধরে উক্ত ভূমি তাদের দখলে রয়েছে। তারা বাবা মারা যাওয়ার পর তিনি ভোগাধিকার করেন। এবাদুর রহমান এবাদ উক্ত ভূমি জবর-দখলের অপচেষ্টায় লিপ্ত হলে তিনি আদালতে স্বত্ব মামলা করেন। আদালত উক্ত ভূমির ওপর নিষেধাজ্ঞা জারি করেন। দীর্ঘদিন সে নীরব থাকলেও চব্বিশ পরবর্তী আমার লীজের ভূমি পুনরায় জবর-দখলের অপচেষ্ঠা চালায়। ২৫ জানুয়ারি ঘর তৈরী করতে গেলে আমি তাকে বাঁধা দিতে গেলে সে ও তার দলবল আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিলে থানা পুলিশ কাজ বন্ধ করেছে। তবে, আমি শংকিত সে যেকোন সময় সে আবার জবর-দখলের অপচেষ্টা করতে পারে। আওয়ামী লীগের আমলে সে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে হান্নান মাস্টারের লীজের ভূমি জোরপূর্বক দখল করেছে। এখন বিএনপির পদ ভাগিয়ে আমারও লীজের ভূমি জবর-দখল মিশনে মেতে ওঠেছে।

এব্যাপারে বিএনপি নেতা এবাদুর রহমান এবাদ জানান, এই ভূমি তার মৌরসি। এব্যাপারে আদালতে মামলা চলমান এবং স্থিতাবস্থা জারি রয়েছে। স্থিতাবস্থা জারি অবস্থায় কেন উক্ত ভূমিতে দোকানঘর তৈরীর চেষ্টা চালাচ্ছেন এবং ইতিপূর্বে আরেক লীজ গ্রহীতা আব্দুল হান্নানের ভূমিতে স্থাপনা নির্মাণ ও গাছপাল রোপন করে জবর-দখল করলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রেল ডিপার্টমেন্টের অফিসাররা ও থানা পুলিশ বাঁধা দেওয়ায় আর কোনো কাজ করেননি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com