বড়লেখা অবৈধভাবে বালু বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

March 3, 2026,

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলায় অবৈধভাবে বালু বিক্রির দায়ে জামাল আহমদ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার ২ মার্চ বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের অফিস বাজার দেওছড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে জামাল আহমদকে হাতেনাতে আটক করা হয় এবং বালুসহ একটি ট্রাক্টর জব্দ করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালু উত্তোলন ও পরিবেশবিরোধী যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com