বড়লেখায় নানা আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালন

March 8, 2026,

আব্দুর রব : বড়লেখা উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে রোববার ৮ মার্চ  আর্ন্তজাতিক নারী দিবস পালন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়ার সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা সৌমিত্র কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারি দিবাকর চন্দ্র দাস, কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক অনামিকা দেবী, প্রমী চৌধুরী, আবৃত্তি শিক্ষক ঔশী রানী পাল, উদ্যোক্তা শেফালি রানী পাল, জেন্ডার প্রমোটর খালেদা বেগম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com