বড়লেখায় বিএনপি নেতার হাতে ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রপাগাণ্ডা

বড়লেখা প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বড়লেখা পৌরসভা এলাকায় ২ হাজার ৮৮৫টি দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের কথা রয়েছে। তবে এই সহায়তা প্রদানের জন্য সরকারি বরাদ্দের ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কার্ড স্থানীয় প্রশাসন বিএনপির এক নেতার হাতে তুলে দিয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রপাগাণ্ডা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বড়লেখা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার ভুমি নাঈমা নাদিয়া।
তিনি সাংবাদিকদের জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশাসন বিএনপি নেতা কে কার্ড দেয়া নিয়ে সম্পুর্ন মিথ্যা প্রপাগাণ্ডা ছড়ানো হচ্ছে। যা একবারে ভিত্তিহীন। কাউকে কার্ড দেওয়া হয়নি। সব কার্ড এখনও পৌরসভাতেই রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানান ভিজিএফ কার্ড বিতরণ করার জন্য বড়লেখা পৌর শহরে মাইকিং করে সবাইকে অবগত করে আবেদন নেয়া হবে। তারপর যাচাই বাছাই য়ের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হবে।



মন্তব্য করুন