বড়লেখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র্যালি আলোচনা সভা ও মহড়া
March 10, 2026,

আব্দুর রব : বড়লেখায় মঙ্গলবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও দমকল বাহিনীর অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।
ইউএনও গালিব চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মিসবাহ উদ্দিন আফজল, উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, সুজানগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তপন দে চৌধুরী প্রমুখ।



মন্তব্য করুন