বড়লেখায় জ্বালানিতেলের কৃত্রিম সংকট দেখা দিয়েছে

March 10, 2026,

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলার পেট্রোল পাম্প ও খোলা বাজারে পেট্রোল বিক্রির দোকানদাররা তেল থাকা সত্ত্বে ও চালকদের (ক্রেতাদের) তেল দিচ্ছে না বাড়তি মুনাফা হাসির এর জন্য। দোকান বন্ধ করে আশপাশে ঘুরাঘুরি করে থাকে তেল নাই বলে মানুষকে ফিরিয়ে দে, আবার গোপনে পছন্দমত চালকদের বাড়তি মুনাফার আশায় তেলদিয়ে থাকে। বড়লেখা উপজেলার পৌর শহরের হাজীগঞ্জ উত্তর বাজার এলাকায়, ৮ মার্চ নাঈমা নাদিয়া, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বড়লেখা নেতৃত্বে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

পেট্রোল পাম্প বন্ধ রাখা এবং জ্বালানি তেল যথাযথভাবে বিক্রয় না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় কৃপা সিন্ধু দত্ত (৬০) কে, ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয় সর্তকতা মূলক।  উক্ত  প্রতিষ্ঠান কয়েক ঘন্টা তেল বিক্রয়ের পর বন্ধ করে দেয়। অভিজ্ঞ মহলের ধারণা  উপজেলা বিভিন্ন বাজার গুলোতে বড়লেখা উপজেলা প্রশাসন পেট্রোল পাম্প  বিক্রির দোকানে  অভিযান (মনিটরিং) পরিচালনা করলে জ্বালানি তেলের কৃত্রিম সংকট দূর হবে।

এছাড়া জনসাধারণকে অবৈধ পন্থায় বাসা-বাড়িতে (দোকানে) জ্বালানি মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি না করা  এ ধরনের মজুদ আইন পরিপন্থী এবং বাসা-বাড়িতে জ্বালানি সংরক্ষণ করলে যেকোনো সময় অগ্নিকাণ্ডসহ ভয়াবহ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com