বড়লেখার পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে পাঁচ হাজার টাকা জরিমানা

March 11, 2026,

বড়লেখা প্রতিনিধি : বড়লেখার অফিস বাজারে পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

১১ মার্চ বুধবার বড়লেখা উপজেলার ৫ নং দক্ষিণ শাহবাজপুর  ইউনিয়নের অফিস বাজার এলাকায়  নাঈমা নাদিয়া, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বড়লেখা মহোদয়ের নেতৃত্বে একটি পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জ্বালানি তেল অতিরিক্ত মূল্যে বিক্রয়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ০১টি মামলায় ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

এছাড়াও বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করে জ্বালানি তেলের সংকট পরিলক্ষিত হয় এবং জ্বালানি তেল সরবরাহ পাওয়ার সাথে সাথে তা বিক্রয়ের জন্য নির্দেশ প্রদান করা হয়। একই সাথে জনগণকে ধৈর্যের সাথে জ্বালানি তেল সংগ্রহ করা এবং অপ্রয়োজনীয়ভাবে তেল মজুদ না করার জন্য অনুরোধ করা হয়। অতিরিক্ত তেল সংগ্রহের চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com