বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ
March 23, 2026,

আব্দুর রব : বড়লেখায় পবিত্র ঈদুল ফেতর উপলক্ষ্যে ১৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫৪০ জন অসহায় ও দুস্থ নারীকে শাড়ি ও থ্রি-পিস এবং ৬৫০ জন দুস্থ নারী-পুরুষকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহারের নগদ ৬ লাখ ৪৫ হাজার তোলে দেওয়া হয়েছে।
ইউএনও (ভারপ্রাপ্ত) নাঈমা নাদিয়ার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরুর সঞ্চালনায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-০১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নছিব আলী, সাবেক আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ প্রমুখ।



মন্তব্য করুন