বিজিবি টহলদল কর্তৃক ভারতীয় ইয়াবা সহ ১জন আ/ট/ক

April 29, 2026,

স্টাফ রিপোর্টার : সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার কোনাগ্রাম সুতারকান্দি সীমান্তে ভারতীয় ইয়াবাসহ ১ জনকে আটক করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)।

২৯ এপ্রিল বুধবার টহল কমান্ডার সুবেদার মো: ওমর ফারুক খান এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১৩৬০ হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কোনাগ্রাম সুতারকান্দি নামক স্থান হতে আটক করা হয়।

আটককৃত আসামী হলেন, মো: আব্দুল্লাহ (৩৫), পিতা-মৃত সিরাজ উদ্দিন, গ্রাম-সাদিমাপুর, থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেট।

এসময় তার কাছ থেকে ভারতীয় ইয়াবা ১৫ পিস, ১টি অ্যান্ড্রয়েড মোবাইল, ১টি টর্চ লাইট এবং নগদ বাংলাদেশী চার হাজার সাতশত পাচঁ টাকা আটক করা হয়। আটককৃত আসামীকে মালামাল সহ সিলেট জেলার বিয়ানীবাজার থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com