বড়লেখায় উপজেলা প্রশাসন ও শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস উদযাপন

আব্দুর রব : বড়লেখা উপজেলা প্রশাসন ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচির মধ্যদিয়ে ১ মে শুক্রবার মহান মে দিবস উদযাপন করেছে। সকালে উপজেলা প্রশাসন র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম মাহবুব।
এদিকে বিকেলে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পৌর শহরে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, পৌর বিএনপির সাবেক সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী সাজু, সাধারণ সম্পাদক সুরমান আলী, সাবেক আহ্বায়ক হাজী আব্দুল গণী, নিজ বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিসবাউল হক মিনু, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, পৌর যুবদলের আহ্বায়ক মো. শফিকুজ্জামান শফিক প্রমুখ।



মন্তব্য করুন