বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রে/ফ/তার ৮

May 3, 2026,

আব্দুর রব : বড়লেখা থানা পুলিশ শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯৩০ গ্রাম গাঁজাসহ দুইজন ও বিভিন্ন মামলার ছয়জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। রোববার ৩ মে দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।

থানা পুলিশ সূত্র জানিয়েছে, শনিবার রাতে পরিচালিত বিশেষ অভিযানে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বাহাদুরপুর চা বাগান এলাকা থেকে ৯৩০ গ্রাম গাঁজাসহ মঞ্জু মৃধা ওরফে মঞ্জু শীল (৩০) এবং সুজাউল গ্রামের শামীম উদ্দিন (৪২)-কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। একই অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত বিভিন্ন মামলার আরও ছয়জন আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন- উপজেলার শ্রীরামপুর গ্রামের সুনীল বিশ্বাস, সীতা রানি বিশ্বাস, নিখিল বিশ্বাস প্রমুখ।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, বিশেষ অভিযানে গ্রেফতার আসামিদের রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com