বড়লেখায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রে/ফ/তার
May 13, 2026,

আব্দুর রব : বড়লেখায় বিশেষ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ রিপন রবি দাস (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের অহিদাবাদ চা বাগানের পাঞ্জাখানা মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রিপন রবি দাস উপজেলার কালিকাবাড়ী চা বাগান এলাকার শিবচরণ রবি দাসের ছেলে।
থানার ওসি মো: মনিরুজ্জামান খান জানান, এব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। গাঁজাসহ গ্রেফতার যুবককে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



মন্তব্য করুন