বড়লেখার দর্শনা খালের অবৈধ বাঁধ অপসারণ ও রিং জাল ধ্বংস

আব্দুর রব : বড়লেখা উপজেলার দর্শনা খালে অভিযান চালিয়ে দুটি অবৈধ বাঁধ অপসারণ ও ৮ পিস রিং জাল পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ১২ মে দুপুরে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল, এসআই নিউটন দত্ত প্রমুখ।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় মঙ্গলবার দুপুরে হাকালুকি হাওরপারে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে দর্শনা খালের ওপর আড়াআড়িভাবে স্থাপন করা কাঠ দিয়ে তৈরি দুটি অবৈধ বাঁধ অপসারণ করা হয়। পাশাপাশি অবৈধভাবে স্থাপন করা ৮ পিস রিং জাল জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া জানান, দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে অবৈধ জাল ও বাঁধের বিরুদ্ধে প্রশাসনের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।



মন্তব্য করুন