বড়লেখায় বন্ধ থাকা ৪ সিলিকাবালু মহাল ইজারায় মতামত দেননি অংশীজনরা  

May 13, 2026,

আব্দুর রব : বড়লেখায় পরিবেশগত ও সামাজিক প্রভাব এবং কৃষি, অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ও সংশ্লিষ্ট নদী-ছড়ার ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থাগ্রহণ ব্যতিত কয়েক বছর ধরে ইজারা কার্যক্রম বন্ধ থাকা চারটি সিলিকাবালু কোয়ারির (বালু মহাল) ইজারা প্রদানে মতামত দেননি অংশীজনরা।

সরকারের রাজস্ব আয় বাড়াতে গিয়ে যেন স্থানীয় বাসিন্দাদের অবকাঠামোগত ও প্রাকৃতিক বড় ক্ষতির সম্মুখিন হতে না হয় সে ব্যাপারে অধিকতর পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণা পূর্বক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানানো হয়।

মঙ্গলবার ১২ মে বিকেলে বড়লেখা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) আয়োজিত ইআইএ (এনভায়রনমেন্ট ইম্পেক্ট এসেসম্যান্ট) প্রণয়ন এবং পরিবেশের ছাড়পত্র প্রদান ও জনমত যাচাই সংক্রান্ত মতবিনিময় সভায় সংশ্লিষ্ট অংশীজনরা এইসব মতামত প্রদান করেন।

জানা গেছে, পরিবেশবিদ সংগঠন ও বাংলাদেশ এনভায়রনমেন্ট লয়ার্স এসোসিয়েশনের আইনী পদক্ষেপে সারা দেশের গেজেটভুক্ত সিলিকাবালু কোয়ারিসমুহের ইজারা কার্যক্রম বন্ধ করে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি বিভাগের সহকারি সচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এই নির্দেশনার কপি সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবরে পাঠিয়ে দিলে দেশের অন্যান্য সিলিকাবালু মহালের সাথে প্রশাসন বড়লেখা উপজেলার ঝলংগাছড়া, সুনাই নদী, দেওছড়া ও ষাটমা-রাতিছড়া সিলিকা বালু মহাল দীর্ঘ কয়েক বছর ধরে ইজারা বন্ধ করে দেয়। সম্প্রতি সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বালু মহালগুলো ইজারা প্রদানের উদ্যোগ নিয়েছে।

ইউএনও মাহবুব আলম মাহবুবের সভাপতিত্ব ও বিএমডির সহকারি পরিচালক মাসুক-উন-নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অংশীজনদের মধ্যে মতামত তোলে ধরে বক্তব্য দেন, সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমেদ, নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, দাসেরবাজার ইউপি চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্তী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রব, সদর তহশিলদার বীরবল কান্তি চৌধুরী, ভুগা তহশিলদার পংকজ তালুকদার, সদর ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সোনারা আক্তার সুমি, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজান চৌধুরী সাজু, ইউপি সদস্য আব্দুল হামিদ, জাহেদ আহমদ, ফয়েজ আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com