বড়লেখায় চো/রাই মালামাল উদ্ধার, আ/টক ১

স্টাফ রিপোর্টার : বড়লেখায় সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সিধেল চুরির ঘটনার রহস্য উদঘাটন করে মালামাল উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত একজনকে আটক করেছে পুলিশ।
বড়লেখা থানা সুত্রে জানা যায়, বড়লেখা থানার মামলা নং-২৩, তারিখ ২১ জুন ২০২৬, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোডের একটি সিধেল চুরির ঘটনায় তদন্তকালে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার চুকারপুঞ্জি এলাকার মো: কামরান আলী (২৫)-কে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতের হেফাজত থেকে চুরি হওয়া একটি ওয়ালটন ফ্রিজ, তোষক, সোফা, পর্দা, বিছানার চাদর, বালিশ, কাঁথা, রান্নার বিভিন্ন সামগ্রীসহ প্রায় ৪৫ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়। একই সঙ্গে চুরির কাজে ব্যবহৃত প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারিচালিত গ্রিন ক্যাব অটোরিকশা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য করুন