শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার

July 21, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা এবং প্রায় ৩৫ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

মঙ্গলবার ২১ জুলাই দুপুরে শহরের মৌলভীবাজার সড়কের ৫ নাম্বার পুলের পাশে একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পান পথচারী  ওয়াশিম মিয়া নামের এক ব্যক্তি।

পথের দ্বারে বিশাল আকৃতির অজগর সাপটি দেখতে স্থানীয়রা ভীর করেন। এক পর্যায়ে কয়েকজন সাপটিকে মেরে ফেলার উদ্যোগ নেয়। তাদের মধ্যে কয়েকজন সচেতন ব্যক্তি সাপটি না মারার পরামর্শ দিয়ে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।

খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ও বাবুল রবিদাস ঘটনাস্থলে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন।

সজল দেব বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা প্রায় ১৮ ফুট লম্বা এবং ৩৫ কেজি ওজনের বিশালদেহী একটি অজগর সাপ উদ্ধার করে শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com