রাতে শ্রীমঙ্গল শহরে পৌর প্রশাসকের পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি

September 23, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : পৌর এলাকার পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা আরও গতিশীল করতে রাতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন  শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জিয়াউর রহমান।

মঙ্গলবার ২২ সেপ্টেম্বর রাতে তিনি পৌর এলাকার বিভিন্ন স্থানে গিয়ে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের খোঁজ নেন। এ সময় কোথায় কীভাবে কাজ হচ্ছে এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি কেমন—তা সরেজমিনে দেখেন তিনি।

পরিদর্শনকালে পৌরসভার সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে জনসাধারণের চলাচলের স্থানগুলো পরিষ্কার রাখা এবং জমে থাকা ময়লা-আবর্জনা দ্রুত সরিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন ইউএনও। পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনার পাশাপাশি পৌর এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে তদারকি আরও জোরদারের নির্দেশনাও দেওয়া হয়।

এ সময় শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, পিআইও প্লাবন পাল এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com