শ্রীমঙ্গলে বসতঘরের কাপড়ের আলনায় প্রাণঘাতী বিষধর পদ্ম গোখরা উদ্ধার
September 26, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভুড়ভুড়িয়া চা বাগানের শ্রমিক কলোনির একটি ঘর থেকে একটি বিষধর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন
শনিবার ২৬ সেপ্টেম্বর রাত ৯ ঘটিকায় চা শ্রমিক সুরেশ নায়েক এর বসত ঘরের কাপড়ের আলনায় একটি ড্রেয়ার এর ভিতর একটি সাপ দেখতে পান। সাপ দেখে ঘরের সবাই ভয় পেয়ে ঘর থেকে বের হয়ে যান। পরবর্তীতে সুরেশ নায়েক বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশ কর্মী রাজ দীপ দেব ঘটনাস্থলে গিয়ে দেখেন কাপড়ের আলনায় একটি ড্রেয়ার এর ভিতর একটি পদ্ম গোখরা সাপ। এটি প্রাণঘাতী বিষধর সাপ। পরে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।



মন্তব্য করুন