পরিকল্পিত স/ন্ত্রা/স ও নৈ/রাজ্যের প্রতিবাদে শ্রীমঙ্গলে বিএনপির প্রতিবাদ মিছিল
September 26, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার ২৬ সেপ্টেম্বর বিকেলে শহরের হবিগঞ্জ সড়কের শাহী ঈদগাহ এলাকা থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।
পরে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও কৃষকদলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সবায় বক্তারা দেশব্যাপী স্বৈরাচার আওয়ামিলীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।



মন্তব্য করুন