শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে এক মাসের কারাদণ্ড

September 29, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই ব্যক্তিকে এক মাসের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার ২৭ সেপ্টেম্বর দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রায়পরান ও কেদারপুর চা বাগান এলাকায় পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় জুয়েল ঝরা (৩০) ও সোহাগ মুন্ডা (২৪) নামের দুই যুবককে বিনাশ্রমে এক মাসের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালতের এই কার্যক্রম চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com