শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

September 29, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : ‘জানবো, জানাবো-তথ্যই শক্তি, তথ্যই মুক্তি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ পালিত হয়েছে।

সোমবার ২৮ সেপ্টেম্বর সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি শ্রীমঙ্গলের উদ্যোগে কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সনাক শ্রীমঙ্গলের সহ-সভাপতি কাজী আসমা আক্তারের সভাপতিত্বে এবং টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো: আবু বক্করের সঞ্চালনায় বক্তব্য দেন সনাকের সাবেক সভাপতি ও শিক্ষক দীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য এবং সনাক সদস্য ও ইয়েস উপকমিটির সাবেক আহ্বায়ক জিডিসন প্রধান সুচিয়াং। এ সময় ইয়েস ও এসিজির বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্য জানা ও পাওয়ার অধিকার নাগরিকের মৌলিক অধিকার। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানার মাধ্যমে নাগরিকরা যেমন সচেতন হতে পারেন, তেমনি জবাবদিহি নিশ্চিত করতেও ভূমিকা রাখতে পারেন।

তারা নিজেকে একজন শক্তিশালী ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে তথ্য অধিকার আইন, ২০০৯-এর ‘ক’ ফরম ব্যবহারের আহ্বান জানান। একই সঙ্গে তথ্য অধিকার সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানো এবং প্রয়োজনীয় তথ্য চাওয়ার ক্ষেত্রে নাগরিকদের আরও সক্রিয় হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com