১৮ কিলোমিটার পল্লী বিদ্যুতের লাইন উদ্বোধন, আ’লীগ সরকার প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুত পৌছে দেয়ায় বদ্ধ পরিকর- হুইপ শাহাব উদ্দিন

September 6, 2017,

আবদুর রব॥ জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘২০২১ সালের মধ্যে সরকার দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। ২০১৮ সালের মধ্যে আওয়ামীলীগ সরকার প্রত্যন্ত অঞ্চলের ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌছে দেয়ায় বদ্ধ পরিকর। প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুত পৌছে গেলে ছোট ছোট শিল্প কারখানা গড়ে উঠবে, সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থানের। বৃদ্ধি পাবে মানুষের জীবন যাত্রার মানও। বিদ্যুত সংযোগের ফলে সাধারন জনগণ তথ্য প্রযুক্তির সুফলও পাবে। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুণরায় আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করার জন্য সাধারন জনগনের প্রতি তিনি আহবান জানান।’
মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ফুলতলা ইউনিয়নে প্রায় পৌনে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৮ কিলোমিটার পল¬ী বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ শাহাব উদ্দিন এমপি উপরোক্ত কথাগুলো বলেন। বিদ্যুতায়নের ফলে বর্তমানে ফুলতলা ইউনিয়নের এলবিন টিলা, মধ্যবটুলী,পূর্ববটুলী, ডাকটিলা, পশ্চিম বটুলী ও বটুলী চেকপোষ্টের প্রায় এক হাজার গ্রাহক বিদ্যুত সুবিধার আওতায় এসেছে।
ফুলতলা ইউনিয়ন চেয়ারম্যান ফৈয়াজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারশ্যান গুলশান আরা মিলি, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বদরুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আজির উদ্দিন মাষ্টার, যুগ্ম আহবায়ক সফিক উদ্দিন, যুবলীগের সভাপতি এডভোকেট আব্দুল খালিক সোনা, পল¬ী বিদ্যুতের ডিজিএম সুজিত কুমার বিশ্বাস, তাজুল ইসলাম, সোহেল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com