বড়লেখায় রোহিঙ্গা মুসলমানের ওপর নির্যাতনের প্রতিবাদে সমাবেশ
September 6, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ মায়ানমারে নিরীহ রোহিঙ্গা মুসলমানের ওপর অমানবিক নির্যাতন ও নির্বিচারে হত্যার প্রতিবাদে ৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে বড়লেখার দক্ষিণভাগ বাজারে আঞ্জুমানে ইজহারে হক্ব্রে উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইজহারে হক্বের সভাপতি মুফতি খায়রুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ খলিলুর রহমান শাহীনের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জামেয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কাদির, দক্ষিণভাগ হাইস্কুলের সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান, দক্ষিণভাগ মোহাম্মদিয়া টাইটেল মাদ্রাসার মুহতামিম কাওছার আহমদ, মাওলানা হেলাল আহমদ, নুর উদ্দিন, মোহাম্মদ আলী, খালেদ আহমদ, খলিল উল¬াহ, মাওলানা আনছার আহমদ মাজহারী প্রমূখ।



মন্তব্য করুন