বড়লেখায় শিশু উদ্যানে মুক্ত মঞ্চের উদ্বোধন বিদায়ী ইউএনও’কে নজরুল একাডেমীর সংবর্ধনা

আবদুর রব॥ বড়লেখা উপজেলা পরিষদ চত্ত্বরে নবনির্মিত শিশু উদ্যানে শুক্রবার সন্ধ্যায় মুক্তমঞ্চের উদ্বোধন করা হয়েছে এবং বড়লেখায় নজরুল একাডেমী বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম আবদুল্লাহ আল মামুনকে সংবর্ধনা দিয়য়েছে।
অনুষ্ঠানের শুরুতে বড়লেখা উপজেলা পরিষদের ভিতরে শিশু উদ্যানে মুক্তমঞ্চের উদ্বোধন করেন ইউএনও এস.এম আবদুল্লাহ আল মামুন। পরে বড়লেখা নজরুল একাডেমীর উপদেষ্ঠা জুনেদ রায়হান রিপনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা সভায় তিনি সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন। নজরুল একাডেমীর অন্যতম উপদেষ্ঠা মসরুর আলম চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জুড়ী শাহ নিমাত্রা ফুলতলা কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন আহমদ, একাডেমীর উপদেষ্ঠা ও প্যানেল মেয়র তাজ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী সহকারী অধ্যাপিকা তানজিলা ইয়াসমিন, বিশিষ্ট সাংবাদিক লিটন শরীফ।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কুতুব উদ্দিন, পানিধার কালিনাথ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজরাতুন নাইম, বিশিষ্ট সাংকৃতিক কর্মী মিলন দে প্রমুখ। পরে নজরুল একাডেমীর শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।



মন্তব্য করুন