জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচী পালন

August 15, 2022,

পলি রানী দেবনাথ॥ আজ ১৫ আগস্ট,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২। এ উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে ফলের চারা বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন,পুলিশ সুপার মো: জাকারিয়া,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল হোসেনসহ প্রমূখ।

পরে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ,আমার ভাবনায় বঙ্গবন্ধু” তিনদিনব্যাপী ১শত আলোকচিত্রের প্রদর্শনীর উদ্ধোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভার শুরুতে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদের সঞ্চালনায় এবং জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।এ সময় তিনি বলেন মানুষের প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভালোবাসা ছিলো সীমাহীন। জাতির পিতার সমগ্র জীবনটাই ছিল যেন মানুষকে ভালবাসার।ত্যাগী ও সংগ্রামী নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তুলনা ইতিহাসে বিরল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন,পুলিশ সুপার মো: জাকারিয়া,জেলা পরিষদের প্রশাসক আলহাজ¦ মিছবাহুর রহমান,পৌর মেয়র ফজলুর রহমান,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: জামাল উদ্দিন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ও তার পরেই জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ঋণের চেক বিতরন করেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com