মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর উদ্যাগে জাতীয় শোক দিবস পালিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর উদ্যাগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট সকালে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আহবায়ক সিতার আহমদ ও সদস্য সচিব মশাহিদ আহমদ এর নেতৃত্বে একটি র্যালি চৌমোহনাস্থ অনলাইন প্রেসক্লাব থেকে শুরু হয়ে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণকরা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-চ্যানেল এস এর হেড অফ নিউজ ও বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব খালেদ চৌধুরী, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী (দৈনিক বঙ্গ জননী), জোসেফ আলী চৌধুরী(দৈনিক নয়া বঙ্গবাজার), তিমির বনিক (দৈনিক মুক্তখবর), শাহ মোহাম্মদ রাজুল আলী (দৈনিক ভোরের চেতনা), চিনু রঞ্জন তালুকদার (দৈনিক গণমুক্তি), আব্দুল মুকিত (জনতার দলিল),এনআর মিডিয়া সম্পাদক ও প্রকাশক নাছরিন প্রিয়া,শাহ ফজলুর রহমান (দৈনিক আলোকিত সকাল), মোঃ রিপন আহমদ (দৈনিক দেশসেবা), রাশেদ আহমদ (সাপ্তাহিক ইশারা)। পুষ্পস্তবক অর্পণ শেষে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর সহকারী পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন। এ সময় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন-মানবসভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকা-ের কালিমালিপ্ত বেদনাবিধুর শোকের দিন ১৫ আগস্ট। বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঞ্জীব তাঁর চেতনা অবিনশ্বর।



মন্তব্য করুন