জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

August 15, 2022,

স্টাফ রিপোর্টার॥ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের নেতৃত্বে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদনের সময় আরো উপস্থিত মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) জনাব হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব এ,বি,এম, মুজাহিদুল ইসলাম পিপিএম, জেলা বিশেষ শাখার ডিআইও ১ জনাব আব্দুল হাই চৌধুরী ও মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com