বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

August 15, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের জেলা প্রশাসন এর উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” এবং “আমার ভাবনায় বঙ্গবন্ধু” শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন, ফলের চারা বিতরণ এবং যুব ঋণের চেক বিতরণ করা হয়।
এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন ও কমের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা সভা এবং ৭৫’এর ১৫ আগস্ট সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
১৫ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসন (মৌলভীবাজার-হবিগঞ্জ) সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র মো: ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মো: কামাল হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com