মৌলভীবাজারে পলিসি ফোরামের মাসিক সভা

August 16, 2022,

নজরুল ইসলাম মুহিব॥ জেলা পলিসি ফোরামের আয়োজনে পি,ফর ডি প্রকল্পের আওতায় বৃটিশ কাউন্সিল ও ইউরোপিয় ই্উনিয়ন,বাংলাদেশ মন্ত্রী পরিষদ বিভাগের সহযোগিতায় নিয়মিত আগষ্ট-২২ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগষ্ট মঙ্গলবার দুপুরে নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে এবং সম্পাদক পরিতোষ দে এর পরিচালনায় স্থানীয় হোটেল রেষ্ট ইন এর হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন পি,ফর ডি প্রকল্পের সিলেট বিভাগের রিজিন্যাল কো-অডিনেটর (আর,সি) আলমগীর মিয়া ও ডিষ্ট্রিক ফ্যাসিলেটর আকলিমা চৌধুরী,জেলা পলিসি ফোরামের সহ-সভাপতি নাজমা বেগম ।
অনুষ্ঠানে জেলা পলিসি ফোরামের সকল সদস্যগন অংশ গ্রহন করেন। সকল জনসাধারনের জন্য সিটিজেনস চার্টার,তথ্য অধিকার আইন,জাতীয় শোদ্ধাচার কৌশল, অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা সহজীকরন এর লক্ষে বিস্তারিত আলোচনা করা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com