আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময়

August 16, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিতকরণে জেলা পুলিশ মৌলভীবাজারের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ১৬ আগস্ট উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনকে নির্বিঘœ ও নিরাপদ করার লক্ষে বিরোধপূর্ণ পূজান্ডপগুলোতে আলোচনার মাধ্যমে বিরোধ মিমাংসা করাসহ প্রতিমা তৈরির সময় সেচ্ছাসেবক নিয়োগ করে পূজামন্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিত করে একই পাড়ায় পৃথক পৃথক পূজামন্ডপের আয়োজন না করে সম্মিলিতভাবে একক মন্ডপে পূজা উদযাপন করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
পূজান্ডপের নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপন করে পর্যবেক্ষণ করে স্থানীয় সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটির সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নির্বিঘ্ন পূজা উদযাপনের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে আহবান জানানো হয়।
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, মৌলভীবাজার পূজা উদযাপন পরিষদের সভাপতি, সেক্রেটারিসহ সকল উপজেলা ও গুরুত্বপূর্ণ পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com