শোক দিবসে জেলা আওয়ামীলীগের আলোচনা সভা দোয়া মাহফিল

August 17, 2022,

স্টাফ রিপোর্টার॥ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে উপলক্ষে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বিত করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ।
সংগঠনের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানের পরিচালনায় বকতব্য রাখেন সহসভাপতির মো:আজমল হোসেন ,পৌর মেয়র মো ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো: কামাল হোসেন, রাধাপদ দেব সজল, অজয় সেন,ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান,জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও গ্রেটার ম্যানচেষটার আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন রুহেল,নাজমুল হক, শাহীন চৌধুরী, জাকির আহমদ,আমিনুল ইসলাম আমিন,মাহবুব আলম।
আলোচনায় বক্তারা বলেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে গুলি করে স্বপরিবারে হত্যা করা হয়। সেই সঙ্গে হত্যার চেষ্টা করা হয় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নকে। কিন্তু সেইদিন ভাগ্যক্রমে বেঁচে যাওয়া তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্নকে শেষ হতে দেননি। অক্লান্ত পরিশ্রম করে সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আমরা সবাই মিলে সোনার বাংলা উন্নত বাংলাদেশ গড়ে তুলি তাহলেই বঙ্গবন্ধুকে যথার্থ শ্রদ্ধা জানানো হবে। আলোচনা শেষে দোয়া মাহফিল এবং শিরণী বিতরণ করা হয় ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com