সাংবাদিক বাছিত হত্যা চেষ্টার প্রতিবাদে মৌলভীবাজারে সভা

August 17, 2022,

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে মোটরসাইকেল আটকিয়ে সাংবাদিক আব্দুল বাছিত খাঁনকে পূর্ব পরিকল্পিতভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে প্রাণে হত্যার চেষ্টার প্রতিবাদে এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর উদ্যোগে চৌমোহনা চত্বরে বুধবার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর আহবায়ক সিতার আহমদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মশাহিদ আহমদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন চ্যানেল এস এর হেড অফ নিউজ খালেদ চৌধুরী, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এড. মাহবুবুল আলম শামীম, দৈনিক দেশ বাংলার সিনিয়র রিপোর্টার ইসমাইল মাহমুদ, সাংবাদিক ও লেখক এহসান বিন মুজাহির, শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর সহ-সভাপতি এ.কে.এম আকলু, কমলগঞ্জ প্রেসক্লাব এর সাবেক সভাপতি এম এ ওয়াহিদ রুলু, সাংবাদিক সালাউদ্দিন শুভ, জেলা সাংবাদিক কল্যাণ সংগঠন এর সভাপতি এড. স্বপন কুমার দেব, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রাজুল আলী, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুর রব, মানবাধিকারকর্মী জুসেফ আলী চৌধুরী, সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, চিনু রঞ্জন তালুকদার (দৈনিক গণমুক্তি), শ্রীমঙ্গল পৌর প্রেসক্লাব এর সহ-সভাপতি মোঃ জবর আলী রানা, অগ্রগামী মানব কল্যাণ সংগঠনের সভাপতি আব্দুল মাহিদ চৌধুরী, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক আলিম-আল মুনিম, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, বাবুল আচার্য্য।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com