মৌলভীবাজারে হাজার সূর্যের গান উপন্যাসের মোড়ক উন্মোচন

August 18, 2022,

স্টাফ রিপোর্টার॥ সাবেক প্রধান শিক্ষক, ৬০এর দশকের খ্যাতিমান কথাসাহিত্যিক, পূর্ব পাকিস্তান ছাত্রলীগ মৌলভীবাজার মহকুমা শাখার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত এন আই আজিজুল হক ইকবালের লিখিত হাজার সূর্যের গান উপন্যাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৭ আগষ্ট রাতে শহরের  একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকাশনা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ আইনজীবী,বিশিষ্ট লেখক মুজিবুর রহমান মুজিব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন।

আলোচনায় অংশ নেন জাতীয় অন্ধ কল্যাণ সমিতি মৌলভীবাজারের সাধারণ সম্পাদক সৈয়দ মশাহিদ আহমদ চুনু, বিএমএ এর সাবেক সভাপতি ডা: এম এ আহাদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল হামিদ মাহবুব, সিনিয়র সাংবাদিক মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি বকসী ইকবাল আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আহমদ, নাট্যকার আব্দুল মতিন, নাট্যকার আ.স.ম সালেহ সোহেল,নাট্যকার রুহেল আহমদ চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লীডার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন রুহেল, সাংবাদিক নুরুল ইসলাম, কবি মোজাহিদ আহমদ,কবি পুলক কান্তিধর,উপন্যাসের প্রকাশক প্রয়াত এন আই আজিজুল হক ইকবালের কানাডা প্রবাসী পুত্র জিয়াউল হক ফেরদৌস প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব এডভোকেট নুরুল ইসলাম শেফুুল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com