মৌলভীবাজার জেলা জমিয়তের বিক্ষোভ মিছিল

August 21, 2022,

স্টাফ রিপোর্টার॥ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি, অব্যাহত লোডশেডিং, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও কারাবন্দী সকল আলেমদের মুক্তির দাবিতে মৌলভীবাজার জেলা জমিয়ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকাল ৪টায় বেরিরপার পয়েন্ট থেকে প্রেসক্লাব মোড়ে এসে মিছিলটি সমাপ্ত হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তারা জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবী জানান। জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা জুনাইদ আল হাবিব সহ কারাবন্দী আলেমদের মুক্তিরও দাবী জানান বক্তারা।
জেলা জমিয়তের সভাপতি মাওলানা বদরুল ইসলামের সভাপতিত্বে জেলা যুব জমিয়তের আহবায়ক মাওলানা বদরুল ইসলাম রুম্মান ও জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাহদী হাসানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা জামিল আহমদ আনসারী, সমাজ সেবা বিষয়ক সম্পাদক মুফতি জামিল ক্বাসেমী, অর্থ সম্পাদক মাওলানা আসআদ আহমদ, সদস্য মাওলানা মখলিসুর রহমান, মাওলানা বশীর আহমদ, ইঞ্জিনিয়ার আব্দুর রহিম, মাওলানা আলী হোসাইন, মাওলানা সাইফুর রহমান, মাওলানা মাহবুবুর রহমান, হাফেজ আখতারুজ্জামান প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com