চাউলের বাজারে ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযান

August 22, 2022,

স্টাফ রিপোর্টার॥ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের  মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় সোমবার ২২ আগস্ট মৌলভীবাজারের সদর উপজেলার পশ্চিমবাজার, কুদরত উল্ল্যা রোডসহ বিভিন্ন জায়গায় চাউলের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠান ও নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে পাকা ভাউচার সংরক্ষন না করা, বিক্রয় ভাউচার না দেওয়া, প্রতিশ্রুতি অনুযায়ী খাদ্য পণ্য বিক্রয় না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পশ্চিমবাজারে অবস্থিত মেসার্স হায়দার এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, মনির উদ্দিন চাউলের আড়ৎকে ৩ হাজার টাকা, কুদরত উল্ল্যা রোডে অবস্থিত মেসার্স ঈসা ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। ঊল্লেখ্য, জরিমানাকৃত তিনটি প্রতিষ্ঠানই চাউলের পাইকারি ব্যবসায়ী প্রতিষ্ঠান।

 জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আজকের অভিযানে চাউলের পাইকারি ব্যবসায়ীদের পাকা ক্রয় ভাউচার এবং বিক্রয় ভাউচার সংরক্ষণ করা নির্দেশনা দেওয়া হয়। আজকের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও আগামী ২৩/০৮/২০২২ খ্রি: তারিখে সকাল ১১ টায় পশ্চিমবাজারের চাউলের পাইকারি ব্যবসায়ীদের তাদের প্রতিষ্ঠানের সকল কাগজপত্র নিয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ে  উপস্থিত থাকতে বলা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com